Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Online Desk জুন 12, 2025
w.png

ওঙ্কার ডেস্ক: গরমে নাজেহাল বঙ্গবাসী। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বাড়ছে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগলেও বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে শুক্র থেকে রবিবার পর্যন্ত কলকাতার সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
দক্ষিণভঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Post Views: 257

Continue Reading

Previous: হাওড়া পর্ন-চক্রের মূল অভিযুক্ত শ্বেতা গ্রেফতার
Next: মহেশতলা কান্ড নিয়ে কী বললেন উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.