Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ, উত্তরে মনোরম আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ, উত্তরে মনোরম আবহাওয়া

Online Desk মার্চ 2, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ঋতুচক্র অনুযায়ী শীতের পরেই আসে ঋতুরাজ বসন্ত। ঝরা পাতা গাছগুলিতে নতুন করে গজাতে শুরু করে একটা দুটো করে পাতা। কিন্তু এবছর শীতের পরে বসন্তকে অনুভব করার আগেই গ্রীষ্মের ছোঁয়া পেতে শুরু করেছে দক্ষিণবঙ্গবাসী। দু-তিন মাসের ছুটি কাতিয়ে কাজে ফিরেছে ফ্যান। গায়ে রাখা যাচ্ছে না পাতলা চাদরও।

কর্মব্যস্ত সপ্তাহের প্রথমদিনেই গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সকাল থেকেই রোদের তেজে জেরবার অবস্থা সকলের। কার্যত বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া পাচ্ছে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই আরও বাড়বে তাপমাত্রা, সম্পূর্ণ ভাবেই উবে যাবে শীতের আমেজ।

গরম বাড়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার জেরেই চড়ছে তাপমাত্রার পারদ।

আগামী ৭দিনে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। কলকাতা ও দক্ষিণের অন্যান্য জেলায় দোলের দিন সকালের দিকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ। আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এইমুহুর্তে বৃষ্টির আশঙ্কাও নেই।

Post Views: 172

Continue Reading

Previous: চুড়ান্ত উত্তেজনার স্বাক্ষী রইল ইডেন ! স্যামসনের ধারালো ব্যাটিং-এ ঐতিহাসিক জয় ভারতের
Next: ইরানের উপর হামলাকে ‘মানবিক হস্তক্ষেপ’ বললেন নির্বাসিত রাজকুমার; দেশের দায়িত্ব কি তবে পাচ্ছে পাহলভি !

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.