ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারি মাসের শুরুতেও হালকা শীতের আমেজ রয়েছে রাজ্য জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একইরকম তাপমাত্রা বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে।
চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজ বজায় থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
