Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার পারদ নিম্নমুখী, দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

কলকাতার পারদ নিম্নমুখী, দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

Online Desk জানুয়ারি 19, 2025
A.jpg

ওঙ্কার ওয়েব ডেস্কঃ সামান্য নামল কলকাতার পারদ। তবে উত্তুরে হাওয়া এখনও বাধাপ্রাপ্ত। সেকারণে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনাই দেখছেন না আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
রবিবার আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আপাতত রাজ্যের সর্বত্র বিরাজ করবে শুষ্ক হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ . ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২. ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে সপ্তাহান্তে রয়েছে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
রাজ্যের সর্বত্র আপাতত বাতাস থাকবে শুষ্ক। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। সঙ্গে তুষারপাতেরও পূর্বাভাস আছে। এছাড়া ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এইসব জেলায় সকালের দিকে দৃশ্যমানতা নামতে পারে ২০০ থেকে ৫০ মিটারের নীচে।
দক্ষিণবঙ্গেও জারি করা হয়েছে কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঝাড়গ্রামে ১০.৫ ডিগ্রি, আসানসোলে ১১.৫, কল্যাণীতে ১১.৪ ডিগ্রি, বহরমপুরে ১১.৪, পানাগড়ে ১১.৮ ডিগ্রিতে নেমেছে পারদ।

Post Views: 142

Continue Reading

Previous: ভাড়াটিয়াদের জন্যও বিনামূল্যে জল ও বিদ্যুতের প্রতিশ্রুতি কেজরিওয়ালের
Next: সাসপেনশন প্রত্যাহারের দাবি, মেদিনীপুর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.