Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Online Desk সেপ্টেম্বর 22, 2025
drf.png

ওঙ্কার ডেস্ক: উৎসবের শুরুর মুখে, দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবুও বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। সপ্তাহের প্রথম দিন সোমবার ভোররাত থেকেই বৃষ্টি পড়ছে শহর কলকাতায়, একই অবস্থা জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে! দুর্গাপুজোর ঠিক মুখে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার সেই ঘূর্ণাবর্তটির প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যেতে পারে। এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রভাব ফেলতে পারে। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা উত্ত ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বাঁকুড়াতে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে, বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনই উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতায় হালকা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিনভর কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামিকালও বৃষ্টির দাপট দেখা যাবে শহর জুড়ে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে।

Post Views: 210

Continue Reading

Previous: ‘জিএসটি ২ আত্মনির্ভর ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’: মোদী
Next: সাত বছর পর বাড়ল কলকাতার প্রপার্টি সার্কল রেট, ফ্ল্যাট কেনার খরচে বাড়তি চাপ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.