Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কবে বিদায় নিচ্ছে বর্ষা? কি বলছে হাওয়া অফিস?

কবে বিদায় নিচ্ছে বর্ষা? কি বলছে হাওয়া অফিস?

Online Desk অক্টোবর 11, 2025
Untitled.jpg

ওঙ্কার ডেস্কঃ এবছর বর্ষা যেন পিছু ছাড়ছে না। সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই বর্ষার ধীরে ধীরে বিদায় শুরু হয়ে যায়। তবে চলতি বছরের বর্ষা যেন তার বিদায়ের সময় নির্ধারণে অনিশ্চিত। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ ও দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব এখনও বজায় রয়েছে। হাওয়া অফিস মারফত খবর, দক্ষিণ বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ায় বর্ষার বিদায় আপাতত হচ্ছেনা। ফলে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশের উপরে গড়ে ওঠা এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে আবহাওয়াকে অত্যন্ত অস্থির করে তুলেছে। এর ফলে কলকাতা এবং পার্শ্ববর্তী শহরগুলিতে বৃষ্টি শুরু হয়েছে, যা আগামীদিনেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজও বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, তাই স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Post Views: 159

Continue Reading

Previous: চিনা পন্যের উপর আরও ১০০% শুল্ক আরোপ ওয়াশিংটনের; বাতিল শি জিংপিং ট্রাম্প বৈঠক
Next: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর উপর নৃশংস যৌন নির্যাতনের অভিযোগ, ফের স্মরনে আর জি কর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.