Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

Online Desk এপ্রিল 2, 2025
wwwwwwwwwww.png

ওঙ্কার ডেস্ক: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। মার্চ মাসেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল জেলায় জেলায়। এপ্রিলেও অব্যাহত সেই গরম। এই আবহে স্বস্তির খবর দিল আলীপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হতে চলেছে বৃষ্টি। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের ৩টি জেলায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তবে বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, এমনটাও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। রবিবার ও সোমবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অবশ্য কলকাতায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। গরমের সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। আকাশ থাকবে পরিষ্কার। তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়া পরিবর্তন হতে পারে কলকাতার। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।


অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে।

Post Views: 126

Continue Reading

Previous: বাজারে এখনও পড়ে রয়েছে ৬৩৬৬ কোটি টাকার ২০০০ -এর নোট
Next: বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনেই তৃণমূল কর্মী খুন ! প্রোমোটারি সংক্রান্ত বিরোধ, অনুমান পুলিশের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.