Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নভেম্বরের শেষে রাজ্যে শীতের অনুভূতি, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

নভেম্বরের শেষে রাজ্যে শীতের অনুভূতি, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

Online Desk নভেম্বর 29, 2025
rt.png

ওঙ্কার ডেস্ক: আসছে ঘূর্ণিঝড়। তবে তার প্রভাব বাংলায় পড়ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও কোনও আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা নেই। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৪ দিনে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। এরপরে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও কম থাকবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। শীতের অনুভুতি বেশ কিছুটা টের পাওয়া যাবে। কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভোরে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি।
সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে তাপমাত্রা। সোমবার থেকে পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফের নেই। আপাতত বৃষ্টিও হবে না রাজ্যে। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া । আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা অধিক থাকবে। তবে কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা জারি নেই। শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান হাওয়া অফিসের।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা ভোগাবে পার্বত্য এলাকার পাশাপাশি সমতলের জেলাগুলিতেও। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে কিছুটা কমবে শীতের আমেজ।

Post Views: 240

Continue Reading

Previous: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার, গুজরাতকে হারাল ৩ উইকেটে
Next: রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ অবজার্ভার হিসাবে দায়িত্ব পাচ্ছেন ড. সুব্রত গুপ্ত; অবসরের ছয়মাস পর কেন নতুন পদে এই আমলা ?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.