Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দরকার পরলে ১০ হাজার লোক হাজির করব’, শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেড়িয়ে হুঁশিয়ারি মমতার

‘দরকার পরলে ১০ হাজার লোক হাজির করব’, শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেড়িয়ে হুঁশিয়ারি মমতার

Online Desk মে 1, 2026
mamata.png

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র রাজনৈতিক বার্তা দিলেন। গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করার পর বেরিয়ে এসে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভোট লুট বা ইভিএমে কারচুপির কোনও চেষ্টা হলে তৃণমূল কংগ্রেস তা কোনওভাবেই মেনে নেবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজনে হাজার নয়, ১০ হাজার মানুষকে রাস্তায় নামানো হবে গণরায় রক্ষার জন্য। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর অস্বাভাবিক মোতায়েন এবং স্ট্রংরুম ঘিরে বাড়তি নিরাপত্তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। সেই কারণেই দলের কর্মী-সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তাঁর বার্তা, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, ভোট-পরবর্তী পরিস্থিতিতে বিরোধীদের চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
অন্যদিকে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারি এই ঘটনার প্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ভবানীপুরের তৃণমূল প্রার্থী যেন কোন ভাবেই বাড়তি সুবিধা না পান”। এর জেরে এই পরিস্থিত রাজনৈতিক ভাবে আরও জটিল হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে স্ট্রংরুম পাহারায় কড়া নজরদারির ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষপের তীব্র নিন্দা করে শাখাওয়াম মেমোরিয়ালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
ফল ঘোষণার আগেই শাখাওয়াত মেমোরিয়ালকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভোটের ফলাফল ঘিরে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিয়ে মমতার এই হুঁশিয়ারি আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Post Views: 106

Continue Reading

Previous: অরণ্যককে সংবর্ধনা সারা বাংলা দাবা সংস্থার
Next: হরমুজের নাম বদলে নিয়া নাম ‘ট্রাম্প প্রণালী’! মার্কিন প্রেসিডেন্টের পোষ্ট ঘিরে বিতর্ক

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.