Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SIR নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য নয়’ ! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

SIR নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য নয়’ ! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

Online Desk অক্টোবর 10, 2025
BJP.jpg

বিশ্বজিৎ হালদার, কলকাতা : ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে বিজেপি নেতাদের মুখে কুলুপ আটার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। ২৬শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুদিনের বৈঠকে বসে বিজেপি। এই বৈঠকে রাজ্য নেতৃত্বকে একাধিক বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, বাংলায় এসআইআর হলে কত নাম বাদ যাবে, বিজেপির কি সুবিধা হবে কিংবা অন্য দলের কি সমস্য হবে এই সব কথা এবার থেকে আর প্রকাশ্যে বলা যাবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় বাইরে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন,,বাংলায় এসআইআর হলে এক কোটির বেশি নাম বাদ পড়বে। স্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করে প্রশ্ন তোলেন, “এসআইআর হলে কত নাম বাদ যাবে তা কিভাবে জানতে পারছে বিজেপি নেতারা ?” এরপরই নেতাদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, আসলে এসআইআর নিয়ে বিজেপি নেতারা মন্তব্য করলে এতে একদিকে যেমন এসআইআর-এর নিরপেক্ষতা নষ্ট হবে, তেমনি তৃণমূলের হাতে অস্ত্র চলে যেতে পারে। বস্তুত, এর ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে তৃণমূল সহ বিরোধীরা। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা, শুধুমাত্র সাংগঠনিক প্রস্তুতিতে মন দিতে হবে। বুথ স্তরের প্রস্তুতি সম্পর্কে ‘রাজনৈতিক কথাবার্তা’ বলার থাকলে নেতৃত্বের সঙ্গে একান্তে বলতে হবে।

মাস পাঁচেক আগেই বঙ্গ বিজেপিতে নতুন করে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু হয়। সেই কর্মসূচির অন্যতম লক্ষ্য যে ছিল এসআইএর-এর জন্য দলকে প্রস্তুত করে নেওয়া, সে কথা বিজেপি নেতারা কখনও প্রকাশ্যে বলেননি। কিন্তু প্রতিটি বুথেই কমিটিতে বুথস্তরীয় প্রতিনিধি বিএলএ-২ পদে একজনের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছিল। যা আসলে এসআইআর-এর অংশ নেওয়ার প্রস্তুতি।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব সেই বুথস্তরীয় প্রস্তুতির হিসাব বুঝে নেন। কিন্তু এই বৈঠকের শুরুতেই কেন্দ্রীয় নেতৃত্ব বার্তা দেন, এই বৈঠকে কোনও ‘রাজনৈতিক আলোচনা’র দরকার নেই। শুধু সাংগঠনিক প্রস্তুতির হিসাবটুকু দিলেই চলবে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসাবে বৈঠকে ভূপেন্দ্র-বিপ্লব ছাড়াও উপস্থিত ছিলেন সুনীল বনসল এবং অমিত মালব্য। বৈঠকে রাজ্য নেতৃত্বের পক্ষে থেকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাহুল সিংহেরা।

Post Views: 177

Continue Reading

Previous: SIR-এ কার শিরঃপীড়া !
Next: চিনা পন্যের উপর আরও ১০০% শুল্ক আরোপ ওয়াশিংটনের; বাতিল শি জিংপিং ট্রাম্প বৈঠক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.