Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদের রদবদল, সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে

তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদের রদবদল, সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে

Online Desk জুন 4, 2025
ppp.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার একাধিক আইপিএস অফিসার ও সচিব পদে বড়সড় রদবদল করেছে। বদল হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের নেতৃত্বেও। তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে। তাঁর পরিবর্তে এলেন আইএএস অফিসার অনুপকুমার আগরওয়াল। এই পদে নিয়োগ রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হয়েছে।

যদিও তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে, তবে তিনি এখনও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদেই বহাল রয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। ১৯৮৯ ব্যাচের অভিজ্ঞ আইপিএস অফিসার রাজীব কুমার পূর্বে এডিজি (সিআইডি) পদে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই ২০১৯ সালে তাঁকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদে নিয়ে আসা হয়।

এদিকে, নতুন অতিরিক্ত সচিব অনুপকুমার আগরওয়াল একজন অভিজ্ঞ আইএএস অফিসার। তাঁর কাঁধেই এখন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের প্রশাসনিক দায়ভার।

এই রদবদলের মাধ্যমে রাজ্য প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ দফতরের গতিশীলতা এবং দক্ষতা বাড়াতে চায় বলে মনে করা হচ্ছে।

Post Views: 147

Continue Reading

Previous: রাজ্যে করোনায় আক্রান্ত ৭ বছরের শিশু ! দেশে সংক্রমণ বেড়ে ৪৩০২, উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক
Next: বুধবার সাত সকালে নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.