Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুধবারের পর ফের নদীয়ায় গ্রেফতার আরো বাংলাদেশী অনুপ্রবেশকারী

বুধবারের পর ফের নদীয়ায় গ্রেফতার আরো বাংলাদেশী অনুপ্রবেশকারী

Online Desk ডিসেম্বর 27, 2024
nodia.png

সুরজিত দাস,নদীয়া: বুধবার রাতে ১৫ জনের পর ফের নদীয়ায় গ্রেফতার তিন দালাল সহ তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী , তরজা শাসক-বিরোধীর তরজা ও ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে এ রাজ্যে ঢুকে পড়ছে শত শত অনুপ্রবেশকারী। বিএসএফের কড়া নজরদারি এড়িয়েও বিভিন্ন সময়ে রাজ্যে ঢুকে পড়ছে জঙ্গিরা, তাদের সাহায্য করছে কিছু দালাল। মুর্শিদাবাদ এবং ক্যানিং এ জঙ্গি ধরা পড়ার পরে এই ব্যাপারে অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে নদীয়ার হাঁসখালি থানা ও ধানতলা থানার পুলিশ। যাদের মধ্যে পাঁচ জন ভারতীয় আশ্রয়কারী, এছাড়াও নাবালিকা সহ আরও ১০ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী।বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। ফের বৃহস্পতিবার রাতে ৩ বাংলা দেশি সহ ৩ জন দালাল কে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে নদীয়ার হাঁসখালি এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে অবৈধ কার্যকলাপ এর কারণে ৬ জন কে গ্রেফতার করা হয়েছে। গত দু মাসে প্রায় ২০০ র বেশী অনুপ্রবেশকারিকে গ্রেফতার করেছে নদীয়া জেলার বিভিন্ন থানার পুলিশ। ডিএসপি বর্ডার সোমনাথ ঝা জানান, অনুপ্রবেশকারীরা যতই চেষ্টা করুক না কেন গা ঢাকা দিয়ে থাকবে তার কোন উপায় নেই, কারণ সবসময় করা নজর রাখছে রানাঘাট পুলিশ জেলা, যার কারণে এখনো পর্যন্ত প্রায় ২০০ এর বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারী কে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই নিয়ে জোর তরজা চলছে এখন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানান, বাংলার পুলিশ যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু বর্ডারের অনুপ্রবেশ আটকানোর কাজ বিএসএফ ও স্বরাষ্ট্র দপ্তরের এবং সেই কাজে তারা দিনের পর দিন অক্ষম হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে, বর্ডারে তার বসানোর যে জমির প্রয়োজন তা রাজ্য সরকারের কাছে বারবার চেয়েও লাভ হয়নি তাই বিস্তীর্ণ অঞ্চল কোনো ফেন্সিং ছাড়া পড়ে আছে। অন্যদিকে দিলীপ ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছেন জঙ্গিদের, এবং খুব শীঘ্রই বাংলা কাশ্মীরে পরিণত হবে।`

Post Views: 147

Continue Reading

Previous: খাটের দাম না মেটানোয় গায়ে পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত দুই
Next: কলকাতার পার্কস্ট্রিট এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি,জঙ্গি যোগ খতিয়ে দেখছে পুলিশ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.