Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওড়িশায় মৃত বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারকে চাকরি সহয়তা রাজ্য সরকারের

ওড়িশায় মৃত বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারকে চাকরি সহয়তা রাজ্য সরকারের

Online Desk জানুয়ারি 7, 2026
juyel-rana.png

ওঙ্কার ডেস্ক: মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা ওড়িশায় কর্মরত অবস্থায় মর্মান্তিকভাবে প্রাণ হারানোর পর তাঁর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই সিদ্ধান্তে শোকাহত পরিবারের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফেরার আশার আলো দেখছে প্রশাসন।
জানা গিয়েছে, জুয়েল রানার মাকে মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের বিএলআরও দফতরে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে এই নিয়োগপত্র তুলে দেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। গোটা প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রী আগেই দিয়েছিলেন বলে প্রশাসনিক সূত্রে খবর।
নিয়োগপত্র হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন জুয়েলের মা। ছেলের অকালপ্রয়াণে ভেঙে পড়া এই মা জানান, পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে জীবন একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তাঁদের বেঁচে থাকার লড়াইয়ে নতুন ভরসা জুগিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই সহানুভূতি ও সহযোগিতা তাঁদের শোক সামলে এগিয়ে চলার শক্তি দেবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের অগ্রাধিকার। জুয়েল রানার পরিবারের ক্ষেত্রেও সেই নীতিরই প্রতিফলন ঘটেছে। স্থানীয় নেতৃত্বের দাবি, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং বিপদের সময়ে রাজ্য সরকারের ভূমিকা আরও একবার স্পষ্ট করছে।

Post Views: 176

Continue Reading

Previous: চোর সন্দেহে তাড়া, গণপিটুনির ভয়ে খালে ঝাঁপ, ডুবে মৃত্যু বাংলাদেশী হিন্দু যুবকের
Next: ডেলসি রদ্রিগেজ কীভাবে ভেনেজুয়েলায় ক্ষমতায়?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.