Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হকার উচ্ছেদের প্রতিবাদে পথ অবরোধ

হকার উচ্ছেদের প্রতিবাদে পথ অবরোধ

Online Desk জুলাই 24, 2024
EEEEEEEEEEEEEEEEEEEEEEEE.png

প্রদীপ মাইতি,এগরা : হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক উত্তেজনা। বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবীতে এগরা শহরের ত্রিকোণ পার্কে বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকারেরা। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুযায়ী সকাল ১১ টায় এগরার শহরের ফুটপাথ দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল। কিন্তু তাঁর ঠিক আগেই সকাল থেকে পথে নেমে মাইকিং করে বিক্ষোভ দেখায় হকারেরা। পথ অবরোধের খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থালে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় হকারেরা। হকারদের দাবি , আগে সঠিকভাবে পুনর্বাসন দিতে হবে। আর তা না হলে আমরা প্রশাসনকে দখলমুক্ত করতে দেব না। পাশাপাশি এদিন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন হকারের। তাঁদের দাবী, পুরপ্রধান রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে হকারদের হুমকি দিচ্ছেন। কিন্তু পুরপ্রধান স্বপন নায়ক বলেন, এই সমস্ত অভিযোগ মিথ্যে। এই নির্দেশ আমার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথ দখল মুক্ত করা হচ্ছে। পুরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এরপরে আন্দোলনকারী হকেরার এগরা পুরসভার মেন গেটে তালা লাগিয়ে বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখায়। অবশেষে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ’র উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post Views: 108

Continue Reading

Previous: পাহাড়প্রেমীদের জন্য সুখবর!
Next: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল হাসিনা সরকার

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.