Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনাজের দামের প্রতিবাদে পথে নামল দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস

আনাজের দামের প্রতিবাদে পথে নামল দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস

Online Desk জুলাই 3, 2023
06.png

শেখ এরশাদ, কলকাতাঃ আগুন লেগেছে বাজারে। টমটে থেকে উচ্ছে পটল থেকে কাঁচা লঙ্কা, আদা সব আনাজপাতি শাক সবজীর দান বেড়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস। সোমবার ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করে তাঁরা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে হাত দিলেই হাতে লাগছে ছেঁকা। টমেট থেকে আদা, পটল থেকে কাঁচা লঙ্কা মূল্যবৃদ্ধির তালিকায় সব আনাজপাতি শাক সবজী। অভিযোগ চলছে কালোবাজারি। এবার মূল্যবৃদ্ধি এবং কালোবাজারির বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সোমবার ভবানীপুর জগুবাবুর বাজারের গেটে বিক্ষোভ কর্মসূচী পালন করলো দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, এই অগ্নিমূল্যের বাজারে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। তাঁর অভিযোগ, সব লুঠ করতে ব্যস্ত। ইডি সিবিআইয়ের ধরপাকড়, পঞ্চায়েতে নির্বাচনের সন্ত্রাসের ছবির আড়ালে মানুষের মূল দরকারি সমস্যা চাপা পড়ে যাচ্ছে ।
আনাজের দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে টাস্ক ফোর্স কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল, হঠাৎ আনাজ-সব্জির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সেই টাস্ক ফোর্স বৈঠকে বসে। শনিবার থেকে টোম্যাটো, করলা, পটল, বেগুন, ঢেঁড়সের মতো আনাজের সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে বিকোবে। কিন্তু খোলা বাজারের অবস্থা বদলায়নি সোমবারও।

Post Views: 112

Continue Reading

Previous: #WbPanchayatElection2023 ভাঙড়ের এক ব্যতিক্রমী গল্প, ‘হাকমুল’কে হাকিমুল করে দিলেন বাম কর্মী
Next: কিছুটা স্বস্তিতে রাজীব, নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ ডিভিশন বেঞ্চে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.