Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৫ অক্টোবর থেকে বাংলায় SIR, কমিশনের বৈঠকে এমনই ইঙ্গিত

১৫ অক্টোবর থেকে বাংলায় SIR, কমিশনের বৈঠকে এমনই ইঙ্গিত

Online Desk অক্টোবর 8, 2025
SIR.jpg

নিজস্ব সংবাদদাতা : ১৫ অক্টোবরের পরই কী বাংলায় SIR, জল্পনা তুঙ্গে। এই সম্ভাবনা জোরাল হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, দিল্লি থেকে আসা প্রতিনিধি দলের বৈঠকে এরকমই ইঙ্গিত মিলেছে। SIR এর কাজ খতিয়ে দেখতে এখন বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম। কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন CEOকে সঙ্গে নিয়ে।

সূত্রের খবর, SIR নিয়ে জেলাগুলো কতটা প্রস্তুত তা নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে। বিজ্ঞপ্তি প্রকাশের পর তিন চারদিনের মধ্যে ২০ শতাংশ ফর্ম ছাপানো কি সম্ভব ? সেদিক থেকে কতটা প্রস্তুতি আছে? সে বিষয়টিও জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ফর্ম ছাপিয়ে রাখা হোক, এমনটাই চাইছে কমিশন। বন্যাবিধস্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ারও বুধবারের বৈঠকে অংশ নিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে বারবার ১১-১৫ অক্টোবর সময়সীমার কথা উল্লেখ করে কমিশনের প্রতিনিধিরা। তাতেই মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR হতে পারে।

উল্লেখ্য, বুধবার CEOকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন টিমের সদস্যরা। এরপর প্রতিনিধি দলের সদস্যরা যাবেন রাজারহাট-গোপালপুরে। বুথ স্তরের সকলের সঙ্গে কথা বলবেন তাঁরা। মূলত বিএলও-দের সঙ্গে বৈঠক করতে চান প্রতিনিধি দল। কারণ, রাজারহাট-গোপালপুর-নিউটাউন এলাকা নিয়েই বেশি অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। রাজারহাট-গোপালপুরের ERO-কে নিয়েও ইতিমধ্যেই অভিযোগ করেছে কমিশন। অভিযোগ খতিয়ে দেখতে যাবেন এই প্রতিনিধি দল। এরপর এই প্রতিনিধি দল যাবে বারাসতে।

Post Views: 172

Continue Reading

Previous: উত্তেজনাবৃদ্ধির ওষুধ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ
Next: শ্রীনিধিকে উড়িয়ে শিল্ড শুরু বাগানের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.