Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ত্রাতা সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন, আদালত থেকে সাময়িক স্বস্তি পেলেন অদিতি ও দেবরাজ

ত্রাতা সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন, আদালত থেকে সাময়িক স্বস্তি পেলেন অদিতি ও দেবরাজ

Online Desk মে 22, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি পেলেন, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী এবং তাঁর স্বামী তথা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। শুক্রবার কলকাতা হাইকোর্ট এক মৌখিক নির্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ১৯ জুন পর্যন্ত অদিতি এবং দেবরাজকে গ্রেফতার করা যাবে না। ওই দিনই এই হাইপ্রোফাইল মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, এই অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ওই রাজনীতিক দম্পতির বিরুদ্ধে কোনওরকম চরম বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আয়বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় প্রকৃত আয়ের উৎস গোপন করার অভিযোগে পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারে— এই আশঙ্কায় বৃহস্পতিবারই হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন অদিতি ও দেবরাজ। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি হয়। মজার ব্যাপার হল, এ দিনের শুনানিতে অদিতি এবং দেবরাজের পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁদের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি ৷ গতকাল অদিতি-দেবরাজের তরফে আইনজীবী আকাশদীপ মুখোপাধ্যায় বলেন, “হিসাব-বহির্ভূত সম্পত্তির অভিযোগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গত 28 এপ্রিল অভিযোগ থানায় দায়ের করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি ৷” সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর আসনে অদিতি মুন্সীকে পরাজিত করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি ৷ তিনি প্রার্থী থাকাকালীন বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ সরকার পরিবর্তন হতে এই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করেছে থানা ৷ এই আবহে গ্রেফতারির আশঙ্কায় আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অদিতি ও দেবরাজ । অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “নির্বাচনে সম্পত্তি সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ৷ একদিনে একাধিক সম্পত্তি ট্রান্সফার করার অভিযোগ। কিন্তু আমি একশোটা সম্পত্তি ট্রান্সফার করতে পারি তো !”

Post Views: 146

Continue Reading

Previous: আগামী ১৮ জুন রাজ্যসভার ২৬ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের
Next: বাংলার উন্নয়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ ! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.