Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটমুখী বঙ্গে ১৮ ফেব্রুয়ারি মায়াপুরে অমিত শাহ

ভোটমুখী বঙ্গে ১৮ ফেব্রুয়ারি মায়াপুরে অমিত শাহ

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারি মাসেই বঙ্গে আসবেন তিনি। মায়াপুরের ইসকনের মন্দিরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর সেনাবাহিনীর কপ্টারে চেপে তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। সূত্রের খবর, প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন শাহ। তার পর যাবেন ইসকনের পদ্মভবনে। সেখানে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

উল্লেখ্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে রাজ্যে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন। অমিত শাহও রাজ্য সফরে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা করেছেন। তার রেশ কাটতে না কাটতে ফের বঙ্গে এসে কী বার্তা দেন শাহ সেদিকেই নজর বিজেপির কর্মী সমর্থকদের। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি। ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশ। মন্দির চত্বরেও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা। প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন।

Post Views: 131

Continue Reading

Previous: প্রতিশোধ নাকি সামাজিক ভাবে গ্রহণ? আওয়ামী লীগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন তারেক রহমান
Next: অবশেষে ‘শুভ পরিণয়’, ভালোবাসার দিনে চার হাত এক হল টলিপাড়ার পরিচিত জুটি রণজয়-শ্যামৌপ্তির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.