Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভোটমুখী বাংলায় তৃণমূল ছাড়ছেন অভিমানী আরাবুল

ভোটমুখী বাংলায় তৃণমূল ছাড়ছেন অভিমানী আরাবুল

Online Desk মার্চ 16, 2026
ARABUL.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বড় বদল ভাঙড়ে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়তে পারেন আরাবুল ইসলাম। যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফে। সোমবারই আরাবুলের ফুরফুরা শরিফ যাওয়ার কথা। সেখানে আইএসএফের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তারপর দলে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
অভিমানী আরাবুলের বক্তব্য, ‘আরাবুল ইসলামকে তৃণমূল চিনতে পারেনি। দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছি। কিন্তু এখন আমি কোণঠাসা।” শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে দলত্যাগ করতে পারেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদও।
ভাঙড় দাপিয়ে বেড়াতেন একসময়ে। কলেজ শিক্ষিকার মাথায় জগ ছুড়ে মারার মতো গুরুতর কাজের জন্য আরাবুল দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরে তাঁকে আবার দলে ফিরিয়েছিল তৃণমূল। বছর তিন আগে পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ গ্রেফতার হন আরাবুল।
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়ান আরাবুল। শওকতের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ঘোচেনি। দল বার বার বললেও ঝামেলা ঘোচেনি। এবার বিধানসভা ভোটের আগে আরাবুলের অভিযোগ, তিনি দলে কোণঠাসা হয়ে পড়ছেন। দল ইদানিং তাঁকে ব্রাত্য করে দিয়েছে। তাই মনের দুঃখেই তিনি তৃণমূল ছাড়ার কথা ভাবছেন। তিনি আইএসএফে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading

Previous: ৯/১১-এর ধাঁচে হামলার ছক, দোষ চাপাতে ইরানকে টার্গেট করার অভিযোগ তেহরানের
Next: খার্গ দ্বীপে মার্কিন হামলার পরেই পাল্টা আঘাত ইরানের; আমিরশাহিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.