Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে বিজেপি!

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে বিজেপি!

Online Desk মার্চ 18, 2026
BJP.jpg

ওঙ্কার ডেস্কঃ শাসক দল ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপিরও প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এবার দ্বিতীয় তালিকা প্রকাশ কবে হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। সূত্রের খবর বুধবার কিংবা এই চলতি সপ্তাহেই প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। প্রায় দেড়শো নামের এই তালিকাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু প্রতিনিধিত্বের ক্ষেত্রে। কারণ, প্রার্থী তালিকায় একজনও মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। পরের দফায় কোনোও সংখ্যা লঘুর নাম প্রার্থী তালিকায় থাকে কিনা সেটাই দেখার।
সূত্রের খবর, প্রার্থী বাছাই চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠক করছেন শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হয়। পরে জে পি নাড্ডার বাড়িতে দীর্ঘ বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতারা যেমন, সুনীল বানসল ও বিপ্লব দেব উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, অধিকাংশ আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত সিলমোহর পড়বে বুধবার নরেন্দ্র মোদি-র উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে বহু প্রতীক্ষিত দ্বিতীয় প্রার্থী তালিকা।

Post Views: 131

Continue Reading

Previous: নিহত হয়েছেন লারিজানি, জানাল ইরান
Next: ভাঙড়ে কেন প্রার্থী করা হল শওকতকে? বিক্ষোভে অনুগামীরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.