Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বালুরঘাটে দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির আঁচ, ঘেরাও রেশন ডিলার

বালুরঘাটে দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির আঁচ, ঘেরাও রেশন ডিলার

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
WhatsApp-Image-2026-02-24-at-6.23.39-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির আঁচে ঘেরাও রেশন ডিলার । গ্রাহকদের অভিযোগ দুয়ারে এলেও ঠিকঠাক গ্রাহকরা চাল, গম, আটা পাচ্ছেন না। সেই জন্য তারা বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায়। জানা গেছে মঙ্গলবার ২৫ নম্বর ওয়ার্ডের একটি রেশনের দোকান থেকে কর্মীরা কদমতলা এলাকায় দুয়ারে রেশন দিতে আসে। গ্রাহকদের অভিযোগ রেশন ডিলার তাদের পরিমাণ মতো চাল না দিয়ে শুধু আটা ছোলা দিচ্ছেন। গ্রাহকদের দাবি তাদের চাল গম দরকার। আর এই দাবিতেই গ্রাহকরা এদিন বিক্ষোভ দেখান ওই রেশন ডিলারকে ঘিরে। পাশাপাশি মারধোর করতে উদ্ধত হয় ক্ষুব্ধ গ্রাহকরা। এই ঘটনায় ক্ষুব্ধ এক গ্রাহক অজিত কুমার দাস বলেন আমরা খুব দরিদ্র মানুষ, এই রেশনের দোকানের যে মালিক রয়েছেন রাকেশ নামে ছেলেটি, উনি এসে বলছেন মাল কম রয়েছে, কিন্তু অনেকেই পাচ্ছেন। অন্যান্যদের দুই মাস এক মাসের স্লিপ ধরিয়ে দিচ্ছে। আগে যারা স্লিপ পেয়েছে তারা এ মাসে এসে বিক্ষোভ দেখান। তারা জানিয়েছেন কাউকে মারধর করা হয়নি, শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখান হয়েছে। আর এক গ্রাহক পলাশ সরকার বলেন আমরা ঠিকমত সরকারি জিনিসগুলো পাচ্ছি না আমরা চাল পাচ্ছি না আর গম পাচ্ছিনা। আমার কাছে গত মাসের স্লিপ পরে রয়েছে। আমার বাড়িতে দুটো কার্ড আমার ও মায়ের , আমরা দশ কিলো করে চাল পাই। এখনো গত মাসের চাল পাইনি এবং এ মাসেও চাল গম আসেনি আটা আসেনি । আমাদের দাবি একটাই আমরা যেন আমাদের ন্যায্য জিনিসটুকু পাই।তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে রেশন ডিলার রাকেশ বিশ্বাস বলেন এখানে মানুষ চালডাল সবই পায়। মাল আসার পরেই আমি এখানে আসি। এখানকার লোক অন্যখানে চলে যায়। এখন যারা স্লিপ দেখাচ্ছে তারা রীতিমত আমার কাছে টাকা নেয়। আমি তবু বলেছি আমি শুক্রবার এসে মাল দেবো ওরা তাও মানছেননা। পাশাপাশি খাদ্য দপ্তরে আধিকারিক জিগমি লেপচা তিনি জানান বিষয়টি নিয়ে আমার কাছে খবর এসেছে আমি ডিপার্টমেন্টাল পর্যায় তদন্তের জন্য আধিকারিকদের বিষয়টি দেখতে বলেছি।

Post Views: 183

Continue Reading

Previous: ভিনরাজ্য থেকে জুডিশিয়াল অফিসার! সুপ্রিম নির্দেশের পর কমিশনকে তুলোধনা তৃণমূলের
Next: ধর্মান্তর ও যৌন চক্রের হদিশ ভোপালে ! দুই বোন গ্রেপ্তার, নেটওয়ার্ক নিয়ে তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.