Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বর্ধমানে ভোটের ডিউটি করতে এসে প্রাণ হারালেন সেনা জাওয়ান

বর্ধমানে ভোটের ডিউটি করতে এসে প্রাণ হারালেন সেনা জাওয়ান

Online Desk মার্চ 2, 2026
WhatsApp-Image-2026-03-02-at-2.42.52-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ;
ভোটের আগে বর্ধমানে ডিউটি করতে এসে প্রাণ হারালেন এক সিআরপিএফ এর জাওয়ান। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।
বর্ধমানে ভোটের আগে ডিউটিতে এসে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের। মৃতের নাম নগেন্দ্র সিং। বয়স ৫৬ বছর। তিনি সিআরপি-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।বর্ধমান শহরের গোদা এলাকায় একটা শিবিরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়। রবিবারই ভোটের ডিউটিতে বর্ধমান আসেন নগেন্দ্র সিং। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে কেন্দ্রীয় বাহিনীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
তারপর রবিবার রাতেই ঘটে অঘটন। আচমকাই অসুস্থ হয়ে পড়েন । নগেন্দ্রকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে শুরু হয় হাসপাতালে চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় নগেন্দ্রর। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত হয়েছে ওই আধিকারিকের।
তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় সব পক্ষই। জানা গেছে নগেন্দ্র বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। তিনি বিহারের জামুইয়ে সিআরপিএফ-র ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখান থেকেই এক কোম্পানি জওয়ানের সঙ্গে পূর্ব বর্ধমানে ডিউটিতে এসেছিলেন তিনি।
ইতিমধ্যেই নগেন্দ্র সিং-এর পরিবারকে এই সংবাদ দেওয়া হয়েছে।

Post Views: 137

Continue Reading

Previous: ইরান অশান্তির জেরে ৫৫৫ জনের মৃত্যু; পরিস্থিতি আরও অবনতির দিকে
Next: যুদ্ধের ঘনঘটা, দুবাইয়ে আটকে ফিরহাদ হাকিমের মেয়ে ও শুভশ্রী-ইউভান

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.