Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় চমক, বাবুল–রাজীব–মেনকা–কোয়েল নতুন মুখ হিসেবে মনোনীত

তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় চমক, বাবুল–রাজীব–মেনকা–কোয়েল নতুন মুখ হিসেবে মনোনীত

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
IMG-20260228-WA0003.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ করল  তৃণমূল।  দলে একঝাঁক নতুন মুখকে সামনে এনে চমক দিয়েছে শাসক শিবির। ঘোষিত তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
রাজনৈতিক মহলে এই তালিকা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, আইনি প্রজ্ঞা এবং সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছে তৃণমূল। দলীয় সূত্রে ইঙ্গিত, সংসদের উচ্চকক্ষে রাজ্যের স্বার্থ তুলে ধরতে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্বদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
বাবুল সুপ্রিয়ো, যিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং পরে তৃণমূলে যোগ দেন, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর সাংসদ হিসেবে অভিজ্ঞতা এবং দিল্লির রাজনীতিতে দীর্ঘদিনের উপস্থিতি দলের পক্ষে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের অন্তর্ভুক্তি প্রশাসনিক পরিমণ্ডলে বিশেষ তাৎপর্যপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই প্রাক্তন পুলিশকর্তাকে সংসদে পাঠিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার বার্তা দিতে চাইছে দল।
আইনি মহলে পরিচিত মুখ মেনকা গুরুস্বামীর নাম ঘোষণাও সমান তাৎপর্যপূর্ণ। সংবিধান, মানবাধিকার এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে তাঁর অবস্থান জাতীয় স্তরে আলোচিত। ফলে সংসদে আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে তাঁর উপস্থিতি তাৎপর্য বহন করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
একই সঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের মনোনয়ন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। 

Post Views: 53

Continue Reading

Previous: ভোটার তালিকা ঘিরে বিতর্ক, মতুয়া অধ্যুষিত এলাকায় নাম বাদ পড়ায় বাড়ছে উদ্বেগ
Next: বিধানসভার আগে এসআইআর পর্বে সাংগঠনিক শক্তি পরীক্ষায় কতটা সফল শাসক তৃণমূল?

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.