Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • আজই প্রকাশিত হতে পারে বামেদের প্রাথমিক প্রার্থী তালিকা, জেনে নিন সম্ভাব্য প্রার্থীদের নাম

আজই প্রকাশিত হতে পারে বামেদের প্রাথমিক প্রার্থী তালিকা, জেনে নিন সম্ভাব্য প্রার্থীদের নাম

Online Desk মার্চ 16, 2026
Untitled-F.png

শুক্লা মাইতি,
রবিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে হতে চলেছে ২ দফায় ভোট। প্রথম দফা ২৩ এপ্রিল ১৫২ টি আসনে নির্বাচন, এরপর ২৯ শে এপ্রিল ১৪২ টি আসনে হবে নির্বাচন। ভোট গণনা সম্পন্ন হবে ৪ই মে। ভোট ঘোষণা হতেই নড়েচড়ে বসেছে শাসকদল সহ বাকি রাজনৈতিক দল গুলি। নির্বাচনে নির্দিষ্ট আসনে যথেষ্ট স্ট্রাটেজিক্যালি প্রার্থী দেয় সব দলই। বলাই বাহুল্য গত বারের নির্মম হারের পর ফের আসার পোল বাঁধছে বামফ্রন্ট। সুত্রের খবর সোমবারই প্রকাশিত হতে পারে বামেদের প্রার্থী তালিকা।
তবে, যাদবপুরে গত কয়েকদিনের জনসংযোগের পর অনেকেই ভাবছেন সেখানের প্রার্থী হতে পারেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। গুঞ্জন উঠছে সম্ভবত পানিহাটিতে কলতান দাসগুপ্ত , বরানগরে সায়নদ্বীপ  ভট্টাচাৰ্য্য, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি। তবে এটা কি শুধুই জল্পনা নাকি বাস্তবতাও রয়েছে তা যাচাই করতে অপেক্ষা করতে হবে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত ।
তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, “আমরা বামপন্থার পুনরুত্থান করতে চাই সেই কারণেই আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে সময় লাগছে, তবে সোমবার বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে”। তিনি আরো বলেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একটি কমন প্লাটফর্ম তৈরি করতে চাইছি। অন্যদিকে নির্বাচনের কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল তখন বামপন্থীদের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে এক অথবা দুই দফা নির্বাচন করার দাবি জানানো হয়েছিল। এছাড়াও SIR নিয়ে জটিলতা রয়েছে নির্বাচন কমিশনের শান্তিপুর এবং অবাধ নির্বাচন প্রয়োজন। কোনভাবেই যেন মৃত ভোটাররা ভোট দিতে না আসতে না পারে সেটা দেখা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্তব্য।
যদিও আগের নির্বাচন গুলিতে এক ঝাঁক নতুন প্রজন্মকে সামনে রেখেই নির্বাচন লড়েছিল বামেরা । তবে এইবার প্রতিকউর রহমানের তৃণমূলে যোগদানের পর শেষ মুহুর্তে নিজেদের কতোটা গোছাতে পারবে বামেরা সেটাই এখন প্রশ্ন। কোন আসনে কোন মুখ , তার পিছনে থাকবে কি রাজনৈতিক কৌশল এই সব রহস্যভেদ এখন শুধু তালিকা প্রকাসের অপেক্ষায়। এবারে খাতা খুলবে ISF সমর্থিত বাম নাকি, এবারেও ভাগ্যের সিকে ছিঁড়বে না তাদের।

Post Views: 163

Continue Reading

Previous: নজিরবিহীন পদক্ষেপ কমিশনের, রাতারাতি সরিয়ে দেওয়া হল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে
Next: নেতানিয়াহুর মৃত্যু জল্পনার গুজব উড়িয়ে কফি হাতে কটাক্ষ ইজরায়েলি প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.