Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনন্দপুরে যাননি কেউ, দলের সভাপতি বরণে ব্যস্ত নেতারা, প্রশ্ন উঠছে পদ্মশিবিরের অন্দরেই

আনন্দপুরে যাননি কেউ, দলের সভাপতি বরণে ব্যস্ত নেতারা, প্রশ্ন উঠছে পদ্মশিবিরের অন্দরেই

Online Desk জানুয়ারি 28, 2026
nabin.jpg

ওঙ্কার ডেস্কঃ আনন্দপুরের অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ গোডাউনের একাধিক কর্মী। ঘটনাস্থলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। আনন্দপুরে নেই কেউ, অথচ দুর্গাপুরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে শীর্ষনেতাদের।
মঙ্গল ও বুধবার দু’দিনের রাজ্য সফরে বিজেপি সভাপতি নীতিন নবীন। নীতিনকে অণ্ডাল বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা আনন্দপুরের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিলেও কেন কেউ ঘটনাস্থলে এলেন না, সে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও স্থানীয় কিছু বিজেপি কর্মী-সমর্থকরা। তা সত্ব্বেও দলের একাংশের মতে, ভোটের আগে এত বড় একটা ঘটনাকে ধরতেই পারল না বিজেপি। তার উপর জানা গিয়েছে, আনন্দপুরের ঘটনায় মৃত-নিখোঁজদের প্রায় অনেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আর বিরোধী দলনেতার জেলাই পূর্ব মেদিনীপুর। সেক্ষেত্রে কেন তিনি এলেন না! শুধু সভা থেকে জানিয়েছেন, এটা ম্যান মেড ট্রাজেডি।
যে ঘটনাকে নিয়ে প্রতিবাদের সুর চড়ানোর কথা ছিল, ভোটের আগে সেই ঘটনায় বিরোধী দলের গা ছাড়া ভাব নিয়ে দলের অন্দরেই চক্ষুশূল হচ্ছেন নেতারা।

Post Views: 191

Continue Reading

Previous: ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত অজিত পাওয়ারের উদ্দেশ্যে শোকপ্রকাশ মমতা-মোদীর
Next: মালিকি ক্ষমতায় ফিরলে ইরাককে সব সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.