Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিএএ বিক্ষোভের সময় তাণ্ডবের ঘটনায় সব পুরনো ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সিএএ বিক্ষোভের সময় তাণ্ডবের ঘটনায় সব পুরনো ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 6, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার সময় বিক্ষোভ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। সেই সময় একাধিক অভিযোগও দায়ের হয়েছিল। ২০১৯ সালের পুরনো সেই মামলায় সমস্ত ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

শনিবার সিদ্ধনাথকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলনের সময়ে সরকারি সম্পত্তি ধ্বংসের বিষয়ে যতগুলি অভিযোগ দায়ের হয়েছিল, সবগুলির তদন্ত করতে হবে। এই সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি বিশেষ সেল গঠনের জন্যও রাজ্য পুলিশকে নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, পুলিশের এই বিশেষ সেলের অফিস হবে ভবানীপুরে। পুরনো অভিযোগ খতিয়ে দেখে নতুন করে ফাইল তৈরি করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করবে সরকার। ওই সময়ে রেলে অগ্নিসংযোগ বা লুটপাটের ঘটনাও ঘটেছিল। সেই সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে রেল পুলিশেরও সাহায্য নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। পরে রাষ্ট্রপতি সই করলে তা আইনে পরিণত হয়। ওই সময়ে দেশজুড়ে সিএএ-বিরোধী বিক্ষোভ হয়েছিল। পশ্চিমবঙ্গেও সেই বিক্ষোভ হয়। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার এই আইনের বিরুদ্ধে সরব হন দেশের বহু মানুষ। এই আন্দোলন থেকে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছিল রাজ্যে। পুরনো সেই ঘটনায় এবার নতুন করে তদন্তের নির্দেশ দিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Post Views: 79

Continue Reading

Previous: মহমেডানের সভাপতি হয়ে ক্লাব রাজনীতি মুক্ত করার কথা বললেন হুমায়ুন
Next: গিল, রাহুলের শতরানে আফগানিস্তান টেস্টে দাপট টিম ইন্ডিয়ার

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.