Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল

রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
WhatsApp-Image-2026-02-28-at-12.30.05-PM.jpeg

ওঙ্কার ডেস্ক :
পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকলো রাজ্যে। রাজ্যে একাধিক জায়গায় ঢুকতে শুরু করেছে বাহিনী। পয়লা মার্চের আগেই রাজ্যে বিভিন্ন প্রান্তে আসার কথা ছিল মোট ২৪০ কম্পানি কেন্দ্রীয় বাহিনীর, সেই মতো শুক্রবার এবং শনিবারে জেলায় জেলায় আসছে কেন্দ্রীয় বাহিনী।
শুক্রবার বিকেলে নদিয়ার তাহেরপুর থানা এলাকায় এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল থেকেই ভারী ভোটের শব্দ শুনবে নদিয়া বাসী।যদিও এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাহেরপুর থানা এলাকায় প্রবেশ করার পর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, জয় দাস কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান।

এদিন প্রথমে তাহেরপুর থানার বীরনগড়ে এসে পৌঁছায় কেন্দ্র বাহিনীর জাওয়ানরা। শনিবার থেকে শুরু হবে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। বিধানসভা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এখন থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর আগমন বলেই জানা যায়। প্রথম পর্যায়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রানাঘাট পুলিশ জেলায় আসবেন বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য।

শুক্রবার রাতে মালদার কালিয়াচকে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। বিএসএফের এক কোম্পানি ইতিমধ্যেই কালিয়াচক থানায় এসে পৌঁছেছে। শুক্রবার রাতে, এই বাহিনী কালিয়াচকের চৌরঙ্গি সহ বিভিন্ন এলাকায় টহল দেয়। সাথে ছিল কালিয়াচক থানার পুলিশ।
কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানিয়েছে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনীকে যাতে বুথে ব্যবহার করা হয় ও তাদেরকে সঠিক কাজে লাগানোর দাবি নির্বাচন কমিশনের। এই রাজ্যে বিজেপির দোসর কংগ্রেস বলে কটাক্ষ তৃণমূলের।

উত্তর দিনাজপুরেও জেলার ইসলামপুরে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইসলামপুর বিডিও অফিস চত্বর থেকে তারা রুট মার্চ শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন ভোটকে সামনে রেখে এলাকায় নিরাপত্তা জোরদার করতেই এই রুট মার্চের আয়োজন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। শহরের ব্যস্ত বাজার এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল অঞ্চল ঘুরে দেখেন তারা।

Post Views: 187

Continue Reading

Previous: বিধানসভার আগে এসআইআর পর্বে সাংগঠনিক শক্তি পরীক্ষায় কতটা সফল শাসক তৃণমূল?
Next: পাক-আফগান সংঘাতের আবহে শেহবাজ ও অসিম মুনিরকে ‘দারুণ নেতা’ বললেন ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.