Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর ইস্যুতে এবার দেবকে তলব, দিতে হবে হাজিরা

এসআইআর ইস্যুতে এবার দেবকে তলব, দিতে হবে হাজিরা

Online Desk জানুয়ারি 5, 2026
dev.jpg

ওঙ্কার ডেস্কঃ ২০২৫ সালের শেষের থেকেই বাংলা এসআইআর ইস্যুতে উত্তপ্ত। খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর জল আরও ঘোলা হয়। নাম বাদ যায় অনেকের। এসআইআরের প্রক্রিয়া ঘিরে রাজনীতিক থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এবার অভিনেতা তথা সাংসদ দেবের কাছেও পৌঁছে গিয়েছে এসআইআরের নোটিশ।
সোমবার কমিশনের তরফে দেবকে চিঠি পাঠানো হয়েছে। এসআইআর প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরা দিতে হবে দেবকে। প্রাথমিক খসড়া ভোটার তালিকায় তাঁর নাম সংক্রান্ত তথ্যগত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি পেশ করার জন্যই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।
সেলিব্রেটি, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষের কাছেও এমন নোটিশ যেতে পারে বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যেই অনেক মানুষকে ডাকাও হয়েছে। ইলেকশন কমিশনের দাবি, রাজ্যের ভোটার তালিকাকে আরও নিখুঁত করতেই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, শুনানিতে ডাকলেও সমস্যা যেখানে হচ্ছে, তা হল, শুনানি কেন্দ্রের দূরত্ব। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শুনানি কেন্দ্র বাড়ি থেকে বহু দূরে হচ্ছে। ফলে কেন্দ্রে পৌঁছানো সমস্যার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশন ‘ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার’ বা বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে শুনানি পরিচালনার অনুমতি দিয়েছে।

Post Views: 251

Continue Reading

Previous: দিল্লি দাঙ্গা কাণ্ডে জামিন পেল না উমর খালিদ, আবেদন খারিজ করল শীর্ষ আদালত
Next: মুখ্যমন্ত্রীর চিঠির বিরোধিতা করে নির্বাচন কমিশনকে চার পাতার চিঠি শুভেন্দুর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.