Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গঙ্গাসাগরে পুণ্যস্নান, কড়া নিরাপত্তায় মোড়া প্রাঙ্গণ, দুর্ঘটনা এড়াতে তৈরি প্রশাসনও

গঙ্গাসাগরে পুণ্যস্নান, কড়া নিরাপত্তায় মোড়া প্রাঙ্গণ, দুর্ঘটনা এড়াতে তৈরি প্রশাসনও

Online Desk জানুয়ারি 14, 2026
GANGA.jpg

ওঙ্কার ডেস্কঃ সাগরসঙ্গমে জনসমুদ্র। প্রতিবারের মতো এবারেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। বুধবার ভোররাত থেকেই হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা মেতেছেন শাহি-স্নানে। প্রশাসনের তরফে মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গঙ্গাসাগরে এসেছেন বহু সন্ন্যাসীও।
মেলা চত্বরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন। সূত্রের খবর, কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়ারের পাশাপাশি আকাশপথে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। চলতি বছরের গঙ্গাসাগর মেলায় প্রথমবার মোতায়েন করা হয়েছে ওয়াটার ড্রোন বা রেসকিউ ড্রোন। কপিলমুনির আশ্রম ও প্রধান স্নানঘাটে বিশেষ নজরদারির জন্যই এই হাই-টেক ড্রোন মোতায়েন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রেসকিউ ড্রোন প্রায় ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, ফলে প্রয়োজনে বিপদে পড়া পুণ্যার্থীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারবে।
এছাড়াও জলপথে কোনও দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী রয়েছে। নিখোঁজদের সহায়তায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। গঙ্গাসাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভক্তি আর নিরাপত্তার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠেছে গঙ্গাসাগর।
প্রসঙ্গত, গত সপ্তাহে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ভিড় বাড়ছে।

Post Views: 255

Continue Reading

Previous: ইরান পরিস্থিতিতে আমেরিকার হস্তক্ষেপের ইঙ্গিতে রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া, ‘ভয়াবহ পরিণতি’র সতর্কবার্তা
Next: দিল্লিতে বিজেপি নেতা রবিশঙ্করের বাসভবনে অগ্নিকাণ্ড, অল্পের জন্য এড়াল বড়  দুর্ঘটনা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.