Skip to content
মার্চ 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। বর্তমানে কমিশনের হাতে প্রশাসনের ভার। ভোটের নির্ঘন্ট ঘোষণার পর থেকে একের পর এক প্রশাসনিক ও পুলিশের পদে বদলি করছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের ১১ জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জেলাশাসকদের অপসারণের কথা বলা হয়েছে। অপসারিত ডিইওদের মধ্যে কলকাতার দুই ডিইও রয়েছেন। নতুন নির্দেশিকা অনুযায়ী কোচবিহারে নতুন জেলাশাসক করা হয়েছে জিতেন যাদবকে।জলপাইগুড়ির জেলাশাসক হয়েছেন সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিংহ কপূর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে জেলাশাসক করা হয়েছে। এ ছাড়া কলকাতার দুই নির্বাচনী আধিকারিক বা ডিইও-কে বদলি করেছে কমিশন।

উল্লেখ্য, এর আগে বুধবারই রাজ্যের পাঁচ ডিআইজি-কে অপসারণের নির্দেশ দিয়েছিল কমিশন। মুর্শিদাবাদ, বর্ধমান, রায়গঞ্জ রেঞ্জ, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়।

Post Views: 36

Continue Reading

Previous: মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
Next: নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

সম্পর্কিত গল্প

KUNAL.jpg

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026

You may have missed

KUNAL.jpg

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026
20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.