Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
KUNAL.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটে এবারে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। ভোটের নাম ঘোষণার পর ময়দানে প্রচারে নেমেছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র বেলেঘাটায় প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের পাশাপাশি দেওয়াল লেখেন কুণাল। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা।
বুধবার প্রধানত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন কুণাল। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বেলেঘাটার তৃণমূল প্রার্থীর বার্তা, ”এই নির্বাচনে আমরা সকলেই কর্মী। আমাদের একটাই লক্ষ্য বাংলাকে বাঁচানো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রক্ষা করার যে লড়াই শুরু করেছেন, সেই যুদ্ধে সবাই শামিল হন।”
তৃণমূলের শক্ত ঘাঁটি বেলেঘাটা। পরেশ পাল অসুস্থ। গতবার উত্তর কলকাতার এই আসনে পরেশ পাল ৬১ হাজারের বেশি আসনে জেতেন। এবারে তাঁর অসুস্থতার জন্য কুণালকে টিকিট দেওয়া হয়েছে।
কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এতদিন দলের সৈনিক হিসাবে কাজ করেছি। বরাবরই বলেছি, দল আমাকে যে ভূমিকায় চাইবে, আমি সেই ভূমিকায় দলের কাজ করব। দল প্রার্থী হিসেবে আমার উপর ভরসা রেখেছে।’ তবে বিরোধীদের কোনওভাবেই হালকাভাবে নিতে চান না কুণাল। আসলে তাঁর রাজনৈতিক লড়াই বরাবরই কঠিন। তাই কোনও লড়াইকেই তিনি সহজভাবে নেন না।

Continue Reading

Previous: রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!
Next: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

সম্পর্কিত গল্প

weather.jpg

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ওড়িশায় জারি সতর্কতা

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-40.webp

ট্রাম্পের জামাইয়ের বিদেশি অ্যাকাউন্টে ২০০ কোটি ডলার? ডাচ গোয়েন্দাদের নজরদারিতে ফাঁস বিস্ফোরক তথ্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-39.webp

ভাঙড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! যুব মোর্চা নেতাকে মারধরের অভিযোগ

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

weather.jpg

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ওড়িশায় জারি সতর্কতা

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-41.webp

আমেরিকায় স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপাল ভারতীয় বংশোদ্ভূত স্বামী! গ্রেফতার

Online Desk অক্টোবর 23, 2026
tibet.jpg

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩৩৯টি বাড়ি!

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-40.webp

ট্রাম্পের জামাইয়ের বিদেশি অ্যাকাউন্টে ২০০ কোটি ডলার? ডাচ গোয়েন্দাদের নজরদারিতে ফাঁস বিস্ফোরক তথ্য

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.