Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

Online Desk মার্চ 18, 2026
20260318_164331.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশের এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের জন্য কাজ করবেন ২৫ লক্ষের বেশি কর্মী।

কমিশন সূত্রে খবর, এই ২৫ লক্ষ কর্মীর মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন ১১১১ জন। মোট ৮৩২টি বিধানসভা কেন্দ্রে ভোটের সময় হাজারের বেশি পর্যবেক্ষক কমিশনের হয়ে নজরদারি চালানো এবং অভিযোগ শোনার কাজ করবেন। এঁদের মধ্যে সাধারণ পর্যবেক্ষক রয়েছেন ৫৫৭ জন। এ ছাড়া পুলিশ পর্যবেক্ষক রয়েছেন ১৮৮ জন। ভোটের আয়-ব্যয়ের হিসাব পর্যবেক্ষণ করার জন্য নিয়োজিত থাকবেন ৩৬৬ জন। সূত্রের খবর, অধিকাংশ পর্যবেক্ষক ইতিমধ্যে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন। নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে এই সমস্ত পর্যবেক্ষকদের কাছে জানাতে পারবেন প্রার্থী বা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি।

উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছর পর দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। এর আগে ১৯৯৬ সালে দু দফায় বঙ্গে ভোট হয়েছিল। আদন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ।

Post Views: 138

Continue Reading

Previous: নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের
Next: লারিজানির পর নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী? ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইজরায়েলের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.