Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
20260318_145913.jpg

ওঙ্কার ডেস্ক: গত জুন মাসে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে জড়িয়েছিল ইরান। সেই সময় তেল আভিভের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান। ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এমন মৃত্যুদণ্ড কার্যকর করা হল। বুধবার ইরানের বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তেহরানের বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জায়নবাদী শক্তির এক গুপ্তচরের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। যে দেশের স্পর্শকাতর স্থানের ছবি ও তথ্য মোসাদ কর্মকর্তাদের কাছে সরবরাহ করছিল।’ ওই ব্যক্তির নাম কুরুশ কেইভানি বলে জানানো হয়েছে। তেহরানের তরফে জানানো হয়েছে, গত জুনে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। যখন মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলায় যোগ দিয়েছিল। ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টদের সঙ্গে তার বৈঠকের কথাও তুলে ধরেছে। বলা হয়েছে, সে “ছয়টি ইউরোপীয় দেশ ও তেল আভিভে” প্রশিক্ষণ পেয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরে গত ২৮ ফেব্রুয়ারি, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যৌথ ভাবে হামলা চালায়। যে হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। এর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে থাকে ইরান। আক্রমণ করা হয় ইজরায়েলের ভূখণ্ডেও। গত ১৯ ধরে পশ্চিম এশিয়ায় সেই যুদ্ধ চলছে।

Post Views: 84

Continue Reading

Previous: হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র
Next: রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

সম্পর্কিত গল্প

terror.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026
maoist.jpg

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026
local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.