Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কন্যা সন্তান অবহেলিত নয়, আবারও সুন্দর মুহূর্তের ছবি ধরা পরল পূর্ব বর্ধমানে

কন্যা সন্তান অবহেলিত নয়, আবারও সুন্দর মুহূর্তের ছবি ধরা পরল পূর্ব বর্ধমানে

Online Desk মার্চ 29, 2026
babygirl.jpg

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান : যুগ বদলাচ্ছে, বদলাচ্ছে মানুষের ভাবনা চিন্তাও। তাই হয়তো খুব সুন্দর এক মুহূর্তের সাক্ষী হতে পারল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু গ্রাম।
ঐ গ্রামের বাসিন্দা শেখ নাজির উদ্দিন। কিছুদিন আগেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন তিনি। প্রথম মেয়ে সন্তানের পর দ্বিতীয় মেয়ে সন্তান হওয়াতে যেন আনন্দে আত্মহারা বাবা। বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে জন্ম হয়েছে সদ্যজাতর। গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেলেন মেয়েকে। খুশির হাওয়া এলাকায়।
শুধুমাত্র বাবা না, গোটা পরিবারেই যেন আনন্দের বাঁধ ভেঙেছে। কারণ তাদের বাড়িতে মেয়ের সংখ্যা কম। কন্যার নাম দিয়েছেন নাফিসা পারভীন। ওই শিশুর মা বাবলি খাতুন জানান, গত চার দিন আগে আমার কন্যা সন্তান হয়েছে পরিবারের লোকজন গাড়ি সাজিয়ে আমার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি দারুণ খুশি হয়েছি।
ওই শিশুর বাবা শেখ নাজির উদ্দিন জানান, আমাদের পরিবারে মেয়ে সন্তান নেই , আমি দারুণ খুশি। তাই গাড়ি সাজিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি।
ওই শিশুর দাদু নাজিম উদ্দিন শেখ জানান, আমার তিন ছেলে, মেয়ে নেই। ইচ্ছা থাকলেও ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতে পারি না। কিন্তু আমার একটা মেয়ে থাকলে আমি বছরে বেশ কয়েকবার মেয়েকে দেখতে যেতাম। আমার নাতনি হয়েছে, আমি দারুণ খুশি।
কন্যা সন্তান অবহেলিত নয়, আবারো তা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঝিলু গ্রামের এই পরিবার।

Post Views: 88

Continue Reading

Previous: চূড়ান্ত তালিকা থেকেও নাম বাদ! আগুন জালিয়ে অবরোধ মগরাহাটে
Next: নির্বাচনে টিকিট না পাওয়ায় অসন্তোষ, তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.