Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোমের পর মঙ্গলেও রাজ্য পুলিশে রদবদল, কলকাতার ডিসি সেন্ট্রাল সহ ১২ টি জেলা সুপারকে সরালো কমিশন

সোমের পর মঙ্গলেও রাজ্য পুলিশে রদবদল, কলকাতার ডিসি সেন্ট্রাল সহ ১২ টি জেলা সুপারকে সরালো কমিশন

Online Desk মার্চ 17, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোট দোরগোড়ায়। ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর সোমবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে সরিয়েছিল কমিশন। মঙ্গলবার আবারও রাজ্য পুলিশে রদবদল করল কমিশন। রাজ্যের এক ডজন পুলিশ সুপার বদল করা হল। পাশাপাশি কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে।
সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়েছিল কমিশন। তাঁর ২৪ ঘন্টা যেতে না যেতেই কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব দেওয়া হল শ্রীকান্ত জগন্নাথরাওকে।

এছাড়াও রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দিয়েছে কমিশন। সেই তালিকায় বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদহের পুলিশ সুপারও। বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। কোচবিহারের এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংহকে। বারাসত পুলিশ জেলার নতুন এসপি হলেন পুষ্পা। ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপার বিশপ সরকারের জায়গায় এলেন ঈশানী পাল। পূর্ব মেদিনীপুরের এসপি পারিজাত বিশ্বাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। দিন কয়েক আগেই তাঁকে ওই জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বার পূর্ব মেদিনীপুরে নতুন পুলিশ সুপার করা হল অংশুমান সাহাকে।
মুর্শিদাবাদ জেলার এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সচিনকে। বসিরহাট পুলিশ সুপার করা হয়েছে অলকানন্দা ভোয়ালকে। অন্যদিকে, মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদবকে বদলে দায়িত্ব দেওয়া হয়েছে অনুপম সিংহকে।

রবিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পর সোমবার বড়সড় রদবদল হয়েছিল। অন্যদিকে কমিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির পর রাজ্য পুলিশ প্রশাসনে যত পোস্টিং হয়েছে, তার লিস্ট চেয়েছে কমিশন। তারপর আবার মঙ্গলবার রদবদল। সব মিলিয়ে ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক রদবদল নিয়ে প্রশ্ন উঠছে। এর নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ শাসক দলের।

Post Views: 127

Continue Reading

Previous: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আবহে ১০ ‘বিদেশি গুপ্তচর’কে গ্রেফতার করল ইরান
Next: ২ বছরের শিশুকন্যাকে নিয়ে ২৩ তলা থেকে মরণঝাঁপ বাবার, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.