Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের কর্মীদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজার্ভার পদে, দাবি কমিশনের

রাজ্যের কর্মীদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজার্ভার পদে, দাবি কমিশনের

Online Desk ডিসেম্বর 24, 2025
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের লোকজনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগ করা হচ্ছে বলে। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, মাইক্রো অবজার্ভার হিসেবে যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা এ রাজ্যেরই।

কমিশন সূত্রের খবর, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর দ্বিতীয় দফার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। মেট্রো রেল, দক্ষিণ-পূর্ব রেল, জীবনবিমা নিগম, কোল ইন্ডিয়া, ডিভিসি, শুল্ক দফতরের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের উদ্যোগে বুধবার মাইক্রো অবজার্ভারদের দু’দফায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণ শিবির চলাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘ভিন রাজ্য থেকে আমরা কোনও অবজার্ভার নিয়োগ করিনি। মাইক্রো অবজার্ভার হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা সকলেই এরাজ্যে কর্মরত। তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কি না, তা বলতে পারব না।’

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই অবজার্ভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, ‘কেন বাংলায় অন্য রাজ্যের লোক ভোট করাবে? বাংলার ভাষা জানে? শুনানি করবে কী করে?’ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক খারিজ করে দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল।

Post Views: 217

Continue Reading

Previous: গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে শুভেন্দুকে সভা করার অনুমতি, গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট
Next: রূপকথার গল্প নয় প্রেমের কাহিনী নিয়ে এই ভ্যালেন্টাইন্স ডে’তে মুক্তি পেতে চলেছে ‘রূপকথা’

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.