Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাধারণের স্বার্থে বালুরঘাট হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন ওপিডি

সাধারণের স্বার্থে বালুরঘাট হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন ওপিডি

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
Balurghat-District-Hospital.jpg

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: সাধারণের জন্য সুখবর এনে দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর । শুক্রবার থেকেই বালুরঘাট হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে এই তথ্য জানানো হয়েছে । জানা গেছে ওপিডি সপ্তাহের প্রতিদিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচটায় শেষ টিকিট দেওয়া হবে রোগীদের, সেই টিকিট অনুযায়ী ক্রমিক সংখ্যা এবং রোগী যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তার ওপিডিতে থাকবেন।
এক নজরে ওপিডিতে যেদিন যে রোগের বিশেষজ্ঞের পরামর্শ পাওয়া যাবে—
• সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং শুক্রবার মেডিসিন-এর ডাক্তার থাকবেন
• সোমবার এবং বুধবার পেডিয়াক্টিক্স বিভাগের ডাক্তার থাকবেন
• বৃহস্পতিবার এবং শনিবার গাইনোকোলজিস্ট ডাক্তার রোগী দেখবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ডিএইচএস স্বপন সরেনের নির্দেশে এবং স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগের স্বাস্থ্য পরিষেবা চালু হতে চলেছে। প্রাথমিক ভাবে এই স্বাস্থ্যপরিষেবাটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। যদি এই এই পরিষেবা মানুষের মধ্যে সাড়া ফেলে, তাহলে আগামী দিনে পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

Post Views: 180

Continue Reading

Previous: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কতটা সুষ্টভাবে নির্বাচন সম্ভব, প্রশ্ন সাধারণ মানুষ থেকে অন্তর্জাতিক মহলের
Next: বাজেটে কল্পতরু মমতা সরকার, বেকারভাতার পাশাপাশি বাড়ল লক্ষ্মীর ভান্ডার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.