Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর ‘শপথগ্রহণের কার্ডে’ শুভেন্দুর ছবি! এটি সম্পূর্ণ ভুয়ো বলল বঙ্গ বিজেপি

মুখ্যমন্ত্রীর ‘শপথগ্রহণের কার্ডে’ শুভেন্দুর ছবি! এটি সম্পূর্ণ ভুয়ো বলল বঙ্গ বিজেপি

Online Desk মে 6, 2026
Capture.JPG

ওঙ্কার ডেস্ক: রাজ্যের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নয়া বিজেপি সরকারের তরফ থেকে কে হবেন আগামী মুখ্যমন্ত্রী সেই নিয়ে একটি লিফলেট ইতিমধ্যেই সমাজমাদ্ধমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীকে ‘মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ’ হিসেবে উল্লেখ করে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পোস্টটি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির স্পষ্ট বার্তা এই দাবি সম্পূর্ণ রুপে ভুয়ো এখনও তাদের তরফ থেকে কে আগামি মুখ্যমন্ত্রী হবেন তাঁর কোনওরকম সিধান্ত নেওয়া হয়নি।
ভাইরাল হওয়া সেই কার্ডে দাবি কড়া হয়েছে, আগামী ৯ মে শনিবার বিকেল ৩টের সময় ব্রিগেডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কার্ডের ওপরের দিকে বিজেপির লোগো এবং শুভেন্দু অধিকারীর হাসিমুখের ছবিও ব্যবহার করা হয়েছিল যাতে সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে ফেলেন। তবে বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহলের মতে সাধারণ মানুষদের মধ্যে বর্তমানে মানুষদের মনে কে হবেন আগামী বিজেপির মুখ্যমন্ত্রী সেই নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা। সেই কৌতূহলকে হাতিয়ার করেই কেউ বা কারা রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি নেতৃত্বের দাবি, শপথ গ্রহণ বা প্রশাসনিক কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে দলের পক্ষ থেকেই জানানো হবে। তার আগে এই ধরনের কোনও পোস্ট শেয়ার না করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে।রাজ্যে পালাবদলের এই সন্ধিক্ষণে তথ্য যাচাই না করে কোনও কিছু বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছে প্রশাসনও। পুলিশের সাইবার সেলের পক্ষ থেকেও এই ধরনের ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Continue Reading

Previous: রাজ্যের বহু আসনে কম ব্যবধানে জয়ী বিজেপি, অল্পের জন্য হাতছাড়া হয়েছে তৃণমূলের যে কেন্দ্রগুলি
Next: মোহনবাগানের হকি সচিব তৃণমূলের পুরপিতা পরিবর্তনের পরে মার খেলেন হাওড়ায়

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.