Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk মে 11, 2026
suvendu-adhikari.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেওয়ার পর সোমবার প্রথম নবান্নে গিয়ে মন্ত্রিসভাকে নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে কেন্দ্রের আয়ুষ্ময়ান প্রকল্প চালু করার পাশাপাশি বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে।’ শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে।’

তিনি জানান, যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। পাশাপাশি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হল। রাজ্যের আইপিএস, আইএএস আধিকারিকরা কেন্দ্রীয় প্রশিক্ষণ পাবেন। ভারতীয় ন্যায় সংহিতা সোমবার থেকেই বঙ্গে চালুর কথা ঘোষণা করেন তিনি। এ ছাড়া সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গে রেকর্ড হারে ভোট পড়েছে। ৯৩ শতাংশের বেশি ভোটদানের হার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দীর্ঘ দিন বাদে ভয়হীন, মৃত্যুহীন নির্বাচন হল। গোটা বিশ্ব তা দেখেছে। আমরা প্রথমেই বাংলার জনগণ, ৯৩ শতাংশ ভোটারকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। একই সঙ্গে নির্বাচন কমিশন, ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, প্রত্যেকের প্রতি ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে।’

Post Views: 68

Continue Reading

Previous: সমাজমাধ্যমে চোখ যেতেই অবাক নেটমহল, নিজের নাম বদল করলেন রুক্মিণী মৈত্র
Next: মা দিবসের তাৎপর্য : ত্যাগের মহিমায় উদ্ভাসিত মাতৃত্ব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.