Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মা ক্যান্টিনে কি এবার থেকে দেওয়া হবে মাছভাত! পরিকল্পনায় গেরুয়া শিবির

মা ক্যান্টিনে কি এবার থেকে দেওয়া হবে মাছভাত! পরিকল্পনায় গেরুয়া শিবির

Online Desk মে 14, 2026
maa-canteen.png

ওঙ্কার ডেস্ক: এবার থেকে ডিম ভাতের বদলে মাছ দেওয়া হবে মা ক্যান্টিনে। এমনই জল্পনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এক বর্ষীয়ান বিজেপি বিধায়ক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিম নয় মাছ থাকতে পারে মা ক্যান্টিনের খাবারের তালিকায়। সেই নিয়েই আবারও জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস গত ২০২১ বিধানসভা নির্বাচনে আগে শ্রমিক এবং নিম্ন বিত্ত মানুষদের জন্য অল্প খরচায় খাবারের জন্য প্রকল্প শুরু করেছিল ‘মা ক্যান্টিন’। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির বারবার দাবি করেছিল বিজেপি ক্ষমতায় আসলে বাঙালির মাছ খাওয়া কার্যত বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই দাবির বিরোধিতা করে একাধিক বিজেপি নেতা মন্ত্রী মাছ হাতে ভোট প্রচারে নেমেছিল। পাশাপাশি কেন্দ্রে বিভিন্ন নেতাবৃন্দ কলকাতায় এসে মাছ ভাত খেয়ে তৃণমূলের দাবিকে নস্যাৎ করে দিয়েছিল। এমনকি বাংলায় বিপুল ভোটে জয়লাভ করার পর শপথগ্রহণের দিন বিজয়ী বিধায়কদের বিধানসভায় মাছ ভাত খেতে দেখা গেছে।
সূত্রের খবর অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খোলা মা ক্যান্টিনে মাছ ভাত দেওয়া হবে। রাজ্যে তৃণমূল শাসনকালে ক্যান্টিনে ভাত, ডাল, এবং ডিমের তরকারি দেওয়া হত। বিজেপি নেতৃত্বর কথায়, “ডিম ভাতে নয়, মাছেভাতে বাঙালি”। এই মন্তব্যের জেরেই মনে করা হচ্ছে এবার থেকে মা ক্যান্টিনেও মাছভাত শুরু করা হবে। ক্ষমতায় আসার পর বিজেপি জানিয়েছে তৃণমূল সরকারের কোন জনকল্যানমূলক প্রকল্প বন্ধ করবে না তারা। বরং তা সামান্য বদল করতে পারে। সূত্রের খবর অনুযায়ী ক্যান্টিনে মাছ ভাতের সঙ্গে সঙ্গে ‘মা ক্যান্টিন’-এর নাম পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু করা হয়েছিল ‘মা ক্যান্টিন’। গোটা রাজ্য জুড়ে প্রায় ২৫০টি ক্যান্টিন প্রচলিত ছিল। কিছু স্বয়ংক্রীয় স্বেচ্ছাসেবী দল এই প্রকল্পের দায়িত্বে ছিল। পাশাপাশি সরকারি ভান্ডার থেকে চাল বিনামূল্যে যেত মা ক্যান্টিনে এবং ‘সুফল বাংলা’-র অধীনে অল্প খরচায় সবজি সরবরাহ হত। বঙ্গে নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রেক্ষিতে সাময়িক কালের জন্য বন্ধ রয়েছে মা ক্যান্টিন। খুব শীঘ্রই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তার আশ্বাস দিয়েছে রাজ্যের নব নির্বাচিত শাসকদল।

Post Views: 143

Continue Reading

Previous: কুরবানির আগেই প্রকাশ্যে পশুবলি নিয়ে ফের নির্দেশ জারি কলকাতা হাই কোর্টের
Next: দিল্লিতে বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণ, ধৃত ২

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.