Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল

Online Desk জানুয়ারি 6, 2026
police.jpg

ওঙ্কার বাংলাঃ বাংলায় ভোটের বাদ্যি বেজেছে। শাসক, বিরোধীদল কোমর বেঁধে নেমেছে। ভোটের আগে রাজ্যে আইন-শৃঙ্খলায় জোর দিতে কিছু রদবদল করা হয়েছে। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষস্তরে বদল হয়েছে। প্রশাসনিক নির্দেশে ২৩ জন আইপিএস এবং ৩ জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে রাজ্যের একাধিক জেলা, রেঞ্জ ও কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে চলেছে।
নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেলেন অরিজিৎ সিনহা। কালিম্পংয়ের পুলিশ সুপার পদে থাকা শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। অনুপ জয়েশওয়ালকে আইজিপি সিআইডি করা হয়েছে।
জেলা পুলিশের অন্দরেও রদবদল হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা ও কমিশনারেটে অতিরিক্ত এসপি এবং ডেপুটি কমিশনার স্তরের একাধিক আধিকারিকেরও বদলি হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতোকে স্থানান্তরিত করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি স্পেশাল ব্রাঞ্চ পদে। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর-সহ একাধিক পুলিশ কমিশনারেটের শীর্ষ পদে করা হয়েছে রদবদল।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই ১০ জেলার এসপি সহ ২১ জন আইপিএসকে বদল করা হয়েছে। তারপর ভোটের আবহে আবার রাজ্য পুলিশে রদবদল। পুলিশ সূত্রে খবর, প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গোয়েন্দা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই বদলির মূল লক্ষ্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা খুব শীঘ্রই তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেবেন।

Post Views: 254

Continue Reading

Previous: সর্দি-কাশির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী
Next: নেপালে ভাঙা হল মসজিদ, ছড়াচ্ছে অশান্তি, সীমান্ত বন্ধ করল ভারত

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.