Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মুশকিল আসান মমতা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল

মুশকিল আসান মমতা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ মাঠ নির্বাচন নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টর দ্বন্দ্বে এবার সম্ভবত ইতি পড়বে। ইস্টবেঙ্গলের সংকটমোচনে সামনে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিক থাকলে আইএসএলের সব হোম ম্যাচ ইস্টবেঙ্গল যুবভারতীতেই খেলবে। শুধু খেলবে না, নিরখরচায় খেলবে। এমনটাই জানালেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, “মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফুটবলপ্রেমীরা সুখবর পাচ্ছেন। ইস্টবেঙ্গলকে নিখরচায় যুবভারতীতে খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এবার যাতে ম্যাচ যুবভারতীতে আয়োজন করা হয়, সেটার বন্দোবস্ত করতে হবে।
প্রসঙ্গত, এই ম্যাচ নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছিল। যুবভারতীতে ম্যাচ আয়োজনের যে বিরাট খরচ সেটা করতে চাইছিলেন না ইনভেস্টররা। সেকারণে কিশোর ভারতীতে আইএসএএলের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতে আবার আপত্তি ছিল ক্লাব কর্তাদের। দেবব্রত সরকার সাফ জানিয়েছিলেন, আইএসএলের ম্যাচের জন্য সমর্থকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। কিশোর ভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। এই বিষয়ে ইমামির সঙ্গে যে বিবাদ চলছে, সেটাও একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন দেবব্রত। যদিও সিদ্ধান্তে অনড় ছিলেন ইনভেস্টর কর্তারা। ডার্বি ছাড়া ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কিশোর ভারতীতে রেখে আইএসএলের সূচিও ঘোষিত হয়ে যায়। কিন্তু হাল ছাড়তে নারাজ ক্লাব কর্তারা এরপর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রীর সাহায্যেই যূবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল।

Continue Reading

Previous: শচীনের ছেলের বিয়েতে মোদী-রাহুলকে আমন্ত্রণ
Next: আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.