Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বরাষ্ট্রমন্ত্রকের ইশারায় আই প্যাকের অফিসে হানা দিয়েছে ইডি, প্রমাণ দিয়ে অভিযোগ কুণালের

স্বরাষ্ট্রমন্ত্রকের ইশারায় আই প্যাকের অফিসে হানা দিয়েছে ইডি, প্রমাণ দিয়ে অভিযোগ কুণালের

Online Desk জানুয়ারি 11, 2026
kUNAL

ওঙ্কার ডেস্ক : ভোটের আগে আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি যে পদ্মশিবিরের অঙ্গুলি হেলনে হয়েছে, তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের স্বপক্ষে এবার ‘প্রমাণ’ দিলেন তৃণমূল নেতা তথা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে তিনি প্রশ্ন তুললেন ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত?

কুণালের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বলছেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আপ্তসহায়ক সাকেত কুমারের থেকে তিনি জানতে পেরেছেন ইডির ১৩ আধিকারিক এবং একজন ডেপুটি ডিরেক্টর দিল্লি থেকে কলকাতায় আসছেন। গুলশান রাই নামের একজন সাইবার বিশেষজ্ঞও আসছেন। তাঁদের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে। কুণালের বক্তব্য, এই দলটিই আইপ্যাকে হানা দেয়। আর শাহর দপ্তর থেকেই এই নির্দেশ এসেছিল।

স্ক্রিনশট পোস্ট করে কুণাল লিখেছেন, “আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফৎ পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্যি হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার।’
গত শুক্রবারই ইডির শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

Post Views: 217

Continue Reading

Previous: টি–টোয়েন্টি বিশ্বকাপের স্থান নিয়ে শাহের সঙ্গে  বৈঠক বিসিসিআই-এর
Next: মার্কিন অভিযানে মাদুরো আটকের সময় রহস্যময় অস্ত্র ব্যবহারের অভিযোগে তীব্র বিতর্ক

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.