Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুই দিনে বিধানসভায় শপথ গ্রহণ করবেন বিজয়ী বিধায়করা; চলতি সপ্তাহেই হবে অনুষ্ঠান

দুই দিনে বিধানসভায় শপথ গ্রহণ করবেন বিজয়ী বিধায়করা; চলতি সপ্তাহেই হবে অনুষ্ঠান

Online Desk মে 12, 2026
bidhansabha.png

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহেই রাজ্যের সব বিজয়ী বিধায়কদের আনুষ্ঠানিক শপথগ্রহণের অনুষ্ঠান হবে বলে জানিয়েছে প্রশাসন। একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দুই দিন ধরে চার দফায় এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী, ১৩ এবং ১৪ তারিখে সকাল এবং দুপুরের সময়ে শপথগ্রহণ করবে বিধায়কেরা। সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিও বিধায়ক হিসাবে শপথগ্রহণ করবেন।
রাজ্যে সদ্যসমান্ত বিধাসভা নির্বাচনের পর গত ৯ মে বিগ্রেড মঞ্চে দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী এবং অনান্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদনীপুরের নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর, দুই কেন্দ্র থেকে লড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এই দুই আসনের মধ্যে কোন আসন তিনি ছাড়বেন তা এখনও স্পষ্ট করেননি তিনি। আশা করা হচ্ছে বৃহস্পতিবারই সেই ঘোষণা করবেন তিনি।
সরকারের তরফ থকে জানানো হয়েছে শপথগ্রহণের অনুষ্ঠনের প্রথম দিন অর্থাৎ বুধবার প্রথম দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অনান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠান শুরু হবে সকাল ১১ থেকে এবং চলবে দুপুর ১:৩০ অবধি। সমস্ত নেতা মন্ত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করেবেন। এদিন প্রথম দফায় কেন্দ্র নম্বর ১ থেকে ৭৭ নম্বর কেন্দ্রের বিধায়কগণ অনুষ্ঠনে থাকবেন। এবং দুপুর ২টো থেকে ৪:৩০ পর্যন্ত ৭৭ নম্বর কেন্দ্র থেকে ১৫৭ নম্বর কেন্দ্রের বিধায়করা শপথ গ্রহণ করবেন। দ্বিতীয় দিন সকাল ১১টা থেকে শপথ গ্রহণ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা। এবং দুপুর ২টো থেকে শপথ নেবেন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিধায়করা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক বিজয়ী বিধায়ক নিজের সঙ্গে দুইজন সঙ্গী নিয়ে শপথ গ্রহনে যাতে পারবে। বিধায়কদের জন্য অস্থায়ী আই কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল পরীক্ষা! তদন্ত করবে সিবিআই
Next: মাঠের মাঝে মধ্যমা দেখিয়ে নিশানা! কঠিন শাস্তি দিল বিসিসিআই

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.