Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিঙ্গুরে মোদীর সভা, শিল্প-আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী ‍!

সিঙ্গুরে মোদীর সভা, শিল্প-আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী ‍!

Online Desk জানুয়ারি 18, 2026
modi-44.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের আগে আবারও শিরোনামে সিঙ্গুর। টাটা বাংলা ছাড়ার পর ১৭ বছর কেটে গিয়েছে। এত বছর পর রবিবার হুগলির সিঙ্গুরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা রয়েছে তাঁর। সিঙ্গুরে মোদীর সভা নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি।
সূত্রের খবর, রবিবার দুপুর পৌনে ৩টে নাগাদ সিঙ্গুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা শুরু হওয়ার কথা। প্রায় ৮৩০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়াও একাধিক পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে খবর। সিঙ্গুরের বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম, জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজ সহ জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সকাল থেকেই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয়রা। ‘বিজেপি আসলে ২৬-এ টাটা আসবে’ এই স্লোগানের সাপেক্ষে আদৌ আজ কোনও বার্তা প্রধানমন্ত্রী দেন কি না, সেদিকে নজর রয়েছে।
২০০৬ সালের ১৮ মে। সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন শিল্পপতি রতন টাটা। কিন্তু সে সময় জমি অধিগ্রহণ শুরু হলে প্রবল আন্দোলনের জেরে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ২০০৮ সালের ৩ অক্টোবর কলকাতায় সাংবাদিক বৈঠক করে রতন টাটা ঘোষণা করেন, ন্যানো কারখানা আর বাংলায় হচ্ছে না। চারদিন পর জানানো হয়, গুজরাতের সানন্দে হচ্ছে সেই প্রকল্প। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।
২০১০ সালে সানন্দে ন্যানো কারখানা উদ্বোধনের সময় মোদী নিজেই বলেছিলেন, ওয়েলকাম, এই এক শব্দেই শুরু হয়েছিল নতুন অধ্যায়। সেই ইতিহাস পেরিয়ে ২০২৬ সালে বিতর্কিত সেই জমিতেই পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী।

Post Views: 209

Continue Reading

Previous: ডিসেম্বরে পরিষেবা বিঘ্নিত হওয়ায় ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ
Next: নিপা আক্রান্ত নার্সদের নিয়ে উদ্বেগ কাটেনি, কী জানাল স্বাস্থ্য দফতর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.