Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরীক্ষার চাপে বহুতল থেকে মরণঝাঁপ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার

পরীক্ষার চাপে বহুতল থেকে মরণঝাঁপ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: পড়াশোনার চাপ আর নিতে পারছিল না, তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। শনিবার নয়ডার ১৬৮ নম্বর সেক্টরের সানওয়ার্ল্ড আরিস্তা সোসাইটিতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্র। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, নিহত পড়ুয়ার নাম আরিয়ান প্রধান। বহুতলের ছাদে তার স্কুল ব্যাগ উদ্ধার হয়। তার পরেই আত্মহত্যার বিষয়টি জানা যায়। ১৭ বছর বয়সী ওই পড়ুয়া দিল্লির সাকেত এম-ব্লকের অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ছাত্রের ফোন উদ্ধার করেছে। তা খতিয়ে দেখে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের পরিবার ওই আবাসনের দশ তলায় থাকে। শনিবার, ওই ছাত্রের প্র্যাক্টিকাল পরীক্ষা ছিল। ওই দিন নিজের বাড়িতে না ফিরে অন্য একটি আবাসনে যায় ওই পড়ুয়া। মনে করা হচ্ছে, বহুতলের উপর থেকে ঝাঁপ দিয়েছে সে। খবর পেয়ে আরিয়ানের মা ঘটনাস্থলে পৌঁছন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পেশায় ব্যবসায়ী আরিয়ানের বাবা ঋষি জার্মানিতে থাকেন। ছেলের এই মর্মান্তিক পরিণতির কথা শুনে তিনি রবিবার নয়ডায় পৌঁছন। তার দিদি মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন। পুলিশ জানিয়েছে, আরিয়ান মেধাবী ছাত্র ছিল। কিন্তু কিছুদিন কোনও কিছু নিয়ে চিন্তিত ছিল সে। শেষবার কার সঙ্গে ফোনে কথা বলেছে ওই পড়ুয়া তা জানার চেষ্টা করছে পুলিশ।

Post Views: 148

Continue Reading

Previous: কানাডা সফরে অজিত ডোভাল; ভারত বিরোধী খালিস্তানী দের দিলেন বিশেষ বার্তা
Next: ‘দিল্লিকে খলিস্তান বানাব, দিল্লির ৯টি স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, সরানো হল পড়ুয়াদের

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.