Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • একজনও নতুন ভোটার নেই ৯৯ টি কেন্দ্রে! আজব সাফাই কমিশনের

একজনও নতুন ভোটার নেই ৯৯ টি কেন্দ্রে! আজব সাফাই কমিশনের

Online Desk মার্চ 1, 2026
NEW-VOTER.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে সেই তালিকায় ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা ‘শূন্য’! ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ পূরণ করেননি। এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে ৯৯টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কমিশনের পক্ষেও অস্বস্তির। বিস্ময়কর এই পরিসংখ্যানের অন্যতম উদাহরণ নদিয়া। সেখানকার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া। এই ১৪টি বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই।
কমিশনের এক আধিকারিক জানান, “আমরা এতবার করে আবেদন করি। তারপরও যদি কেউ ফর্ম- ৬ ফিলআপ না করেন, সেক্ষেত্রে কমিশনেরই বা কী করার থাকতে পারে?” অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিস্থিতি ও প্রচারের অভাবেই মানুষের মধ্যে বিশেষত নতুন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহ দেখা যাচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

Post Views: 208

Continue Reading

Previous: খামেনেইয়ের মৃত্যুর পর বিশ্বকে কড়া বার্তা ইরানের, নীতিতে বদল নয়,  জানাল সরকারি প্রেস
Next: খামেনেইর মৃত্যু ঘিরে তোলপাড় বিশ্বরাজনীতি, উত্তরসূরি নিয়ে ইঙ্গিত ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.