Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, জেড প্লাস নিরাপত্তা শওকতের, কটাক্ষ নওশাদ-ত্বহার

গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, জেড প্লাস নিরাপত্তা শওকতের, কটাক্ষ নওশাদ-ত্বহার

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
S.24-SAOKAT-MOLLA-GULI-SECURITY-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা: ফের নিরাপত্তা বাড়ল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। এ বার থেকে তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। নিরাপত্তা বহরে আরও একটি গাড়ি, নিরাপত্তা রক্ষী এবং একটি বাইক রক্ষীর সংযোজন হল। ভাঙড়ে হামলার ঘটনার পর শওকত মোল্লার নিরাপত্তা জোরদার করল প্রশাসন।
চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট মানেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তার আগেই শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমা গুলিতে রীতিমত সাড়া পড়েছে রাজনৈতিক মহলে। ইতিপূর্বেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অর্থাৎ ২৯ জন্য রক্ষী ছিল শওকতের, এখন তাঁর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ভ্যান ও একটি বাইক বাহিনী মোতায়েন করা হয়েছে।
রবিবার, শওকত মোল্লার গাড়িতে গুলি এবং বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার দু জনকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শাহাদাত বিশ্বাস ও পোলেরহাট মাছিভাঙ্গার বাসিন্দা এমডি রজব আলি মোল্লা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে 109/324(4)/3(5) BNS Act এবং 3/4 E S Act & 25/27 ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
তবে এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ শুরু করেছে। যদিও এর আগেই নওশাদ সিদ্দিকী বারবার জানিয়েছিলেন নিরাপত্তা বাড়াবার জন্য নাটক করছেন শওকত। এবার সেই একই সুর শোনা গেল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর গলায়ও। তিনি বলেন, “ভাঙড়ে যাবতীয় অশান্তি সবই করে শওকতের লোক, ওর উপর হামলা হয়েছে এটা আমি বিশ্বাস করি না। ভোটে হিংসা করার আগে নিজের নিরাপত্তা বাড়াতেই এই ছক কষেছে শওকত”। শওকত মোল্লাকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ওকে কেউ হামলা করতেই পারে না, ও নিজেই করিয়েছে এই সব”। স্বাভাবিকভাবেই ত্বহা সিদ্দিকীর এই মন্তব্য হাওয়া দিয়েছে রাজনৈতিক চাপানউতরে।

Post Views: 158

Continue Reading

Previous: সিকিমের তুষারপাতে বিপত্তি, ৪৬ পর্যটককে উদ্ধার সেনাবাহিনীর
Next: টাকা দিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা! কাকদ্বীপে শোরগোল, ‘অবৈধ ভোটার বাদ গেলে কিছু বলার নেই’, মন্তব্য বিধায়কের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.