Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী মেলার আকর্ষণ ইন্দোনেশিয়ার অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি

উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী মেলার আকর্ষণ ইন্দোনেশিয়ার অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
WhatsApp-Image-2026-02-07-at-5.39.10-PM.jpeg

অরুপ পোদ্দার, শিলিগুড়ি: শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। শুরুর দিনই ভালোবাসার অন্যতম প্রতীক গোলাপের দিন। শুধু কি গোলাপ ! প্রেম মানেই রঙ বেরঙের পছন্দের ফুলও। আর এই প্রেম ভালোবাসা আবহেই শিলিগুড়িতে শুরু হল বিশেষ আকর্ষণের উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী। ৪২তম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার বিরল প্রজাতির অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি। প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের এই গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন ফুল ও গাছ প্রেমী মানুষ।
এই দুষ্প্রাপ্য গাছটি নিয়ে মেলায় এসেছেন দেবরাজ সরকার। ফালাকাটা থেকে এসেছেন তিনি। দেবরাজ সরকার জানান, এবছর তিনি প্রথমবার এই মেলায় নিজের দোকান দিয়েছেন। তাঁর দোকানে বিভিন্ন দামের ও নানা প্রজাতির ফুল গাছ, চারা গাছের পাশাপাশি রয়েছে দেশের বাইরে থেকে আনা একাধিক দুর্লভ প্রজাতির অ্যান্থেরিয়াম। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরও বিভিন্ন দেশের গাছ তাঁর সংগ্রহে রয়েছে, যা মেলায় আসা ফুলপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
গাছের দাম সম্পর্কে দেবরাজ সরকার বলেন, ১ লক্ষ ২৫ হাজার টাকা দামের যে অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি গাছটি রয়েছে, সেটি তিনি প্রায় ৭ বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে বড় করেছেন। এই দীর্ঘ সময়ে পরিচর্যা, সার প্রয়োগ, রক্ষণাবেক্ষণ এবং বিদেশ থেকে গাছ সংগ্রহের খরচ মিলিয়ে বিপুল পরিমাণ ব্যয় হয়েছে। সেই কারণেই এই গাছগুলোর দাম তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।
পাশাপাশি মেলায় গাছ কিনতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন মালদা থেকে আগত গাছপ্রেমী সুব্রত দাস। তিনি বলেন, এই পুষ্প মেলার জন্যই তিনি বিশেষভাবে মালদা থেকে এসেছেন। গাছ লাগানো তাঁর অত্যন্ত প্রিয় কাজ এবং এবছর মেলা থেকে তিনি বিভিন্ন ধরনের গাছ কিনেছেন। এছাড়া তিনি আরও বলেন, “আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত, এতে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে অবসর সময়ও সুন্দরভাবে কাটানো যাবে।
এদিকে মেলা প্রসঙ্গে বাপি পাল, হর্টিকালচার সহ-সভাপতি বলেন, “আমাদের এই পুষ্প প্রদর্শনী মেলা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করছে। আগে এত স্টল ছিল না, কিন্তু বছর যত এগোচ্ছে ততই স্টলের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে গাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এবছর পাহাড় ও সমতল মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারীরা এসেছেন। এই মেলাটি শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে একটি প্রতিযোগিতামূলক পরিবেশও তৈরি হয়েছে।”
সব মিলিয়ে এই প্রেমের মরশুমে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী পুষ্প প্রদর্শনী মেলা এবছরও গাছ ও ফুলপ্রেমীদের কাছে এক বিশেষ মিলনক্ষেত্র হয়ে উঠেছে।

Post Views: 154

Continue Reading

Previous: বেতন বৃদ্ধিতে খুশি বজবজের আশা কর্মীরা, এখনও ক্ষুব্ধ সিংহভাগ
Next: জামায়াতের সঙ্গে জোট সরকারে না, একক শক্তিতেই ক্ষমতায় ফিরতে চায় বিএনপি; তারেক রহমান

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.