Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভোটের দিনক্ষণ ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনায় ভোট প্রস্তুতি তুঙ্গে

ভোটের দিনক্ষণ ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনায় ভোট প্রস্তুতি তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026
S-24.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। জেলায় জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে। দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক স্তরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পোলিং স্টেশন এই সব বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।
তিনি জানান, এবার দক্ষিণ ২৪ পরগনায় মহিলা পরিচালিত বুথের সংখ্যা ২৩২৩ টি। আসন্ন ভোটের জন্য মোট ৫৯ হাজার জনকে ট্রেনিং দেওয়া হবে। পিডব্লিউডি পরিচালিত পোলিং স্টেশন ২০ টি। আর মডেল পুলিশ স্টেশন ৩১ টি। জেলার মোট ভোটার ৭৭ লাখ ৬২ হাজার ২৯৮ জন। পুরুষ ভোটার ৩৯ লাখ ৬২ হাজার ৮৯৩ জন। মহিলা ভোটার ৩৭ লাখ ৯৯ হাজার ১২৮ জন। তৃতীয় জেন্ডার ভোটার ২৭৭ জন।
বঙ্গে ভোট উৎসবের ঢাকে কাঠি পড়লো। রবিবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গার ভোটগণনা হবে ৪ মে। গতবারের নির্বাচনের তুলনায় এবার বাংলায় দফা কমিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ২৯ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায়।

Continue Reading

Previous: ‘প্রাক্তন’ নিয়ে ফিরছেন শ্যামৌপ্তি! রোমান্টিক-থ্রিলার সিরিজে সঙ্গী সুহোত্র-সৌম্য
Next: হরমুজ পেরিয়ে ভারতে এল এলপিজি ট্যাঙ্কার, কূটনীতির সাফল্যের কথা বললেন জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.